খুলনা বিভাগের ১০ জেলায় এবার ৫৫ জনকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৩৩জন সর্বোচ্চ সেরা করদাতা এবং ২২ জন দীর্ঘমেয়াদী করদাতা হিসেবে সম্মাননা লাভ করেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন, দীর্ঘ মেয়াদী এবং সর্বোচ্চ কর প্রদানকারী করদাতারা সিটি করপোরেশন এলাকায় মো. তহিদুল ইসলাম আজাদ, মো. আব্দুল হামিদ সরদার, মো. সেলিম রেজা, মনিরুল হুদা ও মিসেস রেবেকা সুলতানা।

খুলনা জেলায় মো. শামীম আহসান, শেখ ইবাদত হোসেন, জিয়াউল আহসান, গৌরাঙ্গ কুন্ডু ও সত্যজিৎ সাধু।

বাগেরহাটের আনিসুর রহমান, শেখ আবু দাউদ, সরদার জসিম, মোল্লা এনায়েত হোসেন ও স্বপন কুমার কুন্ডু।

যশোরের আবু নাসের সরকার, মো. মঈনুল আলম টুলু, আবুল কালাম সরকার, বেগম সাজেদা খাতুন ও ফাতেমা বেগম।

সাতক্ষীরায় কল্যান বসূ, খন্দকার আলী হায়দার, শেখ রিয়াজুল হক, আলহাজ গোলাম রব্বানী ও শেখ মো. হারিছ উল্লা।

চুয়াডাঙ্গার মো. আবুল কালাম আজাদ, মিসেস সাইফুন্নাহার শাম্মি, একেএম মুরাদ, নুরুদ্দিন থানদার ও হাজী মো. রায়হান উদ্দিন ।

মাগুরার এসএম হাসানুজ্জামান টিটো, শাহিনুর রহমান পিকুল, মো. সেলিম সরদার, বিমলেন্দু শিকদার ও মো. রফিকুল আলম।

নড়াইলের মো. ওয়াহিদুজ্জামান, অচিন্ত্য কুমার সাহা, মো. জাহাঙ্গীর করীব, নারায়ণ চন্দ্র সাহা ও বংশী বদন শী।

কুষ্টিয়ার মো. মজিবর রহমান, মো. পারভেজ রহমান, মো. সামসুর রহমান, এস এম রেজাউল ইসলাম ও মো. নুরুল ইসলাম ফটিক।

ঝিনাইদহের খোন্দকার সাখাওয়াত হোসেন, মো. তৈয়ব আলী জোয়ার্দ্দার, এম আব্দুল হাকিম আহমেদ, খোন্দকার লিয়াকত হোসেন ও অধীর কুমার দত্ত।
মেহেরপুরের কার্জন আহমেদ, আলহাজ মো. গোলাম রসুল, মো. আব্দুস সামাদ বিশ্বাস, মো. আব্দুল গনি ও মো. ইসরাইল হোসেন।

সোমবার দুপুরে জাতীয় আয়কর দিবসে নগরীর সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এ সময় তিনি বলেন, কর প্রদান জাতিকে আত্মনির্ভশীল করে তোলে। একটি দেশের উন্নয়ন নির্ভর করে রাজস্ব আয়ের ওপর। আর আয় বৃদ্ধি পেলে বিদেশ নির্ভরতাও কমে।

তিনি আরও বলেন, কর প্রদানের মাধ্যমে রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পায়। ফলে রাষ্ট্র নাগরিকদের নতুন নতুন সুযোগ-সুবিধা প্রদান করতে পারে।

তিনি আরো বলেন, শুল্ক-কর নির্ধারণ, আদায় ও প্রদান প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ করা হয়েছে। এতে করে করদাতা নিজেই তার করের হিসাব বের করতে পারবে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জনসাধারণকে করদানে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ, খুলনা কর আপিল অঞ্চলের কর কমিশনার চিন্ময় প্রসূন বিশ্বাস ও বিআরবি গ্রুপের চেয়ারম্যান মো. মজিবর রহমান।
এতে সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার মো. গোলাম মোস্তফা । স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার মো. রিয়াজুল ইসলাম।

এর আগে সকালে বয়রা কর ভবন হতে খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশীদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তা শিববাড়ী মোড় ঘুরে কর ভবন প্রাঙ্গণে শেষ হয়।ৠালিতে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হুসেইন আহমেদ ও মংলা কাস্টম হাউজের কমিশনার কে এম অহিদুল আলম।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ