পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বপন প্রকাশ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

স্বপন কুমিল্লা মহানগীর ২২নং ওয়ার্ডের উত্তর রামপুর পূর্বপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সেবক সামছুদ্দিন মিয়া জানান, রাত ১টা ৫৫ মিনিটে সদর দক্ষিণ থানার এসআই সৈয়দ আশরাফুল ইসলাম মাথা ও মুখে গুলিবিদ্ধ অবস্থায় স্বপনের লাশ নিয়ে আসেন।

কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-১) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের বিরুদ্ধে যুবলীগ নেতা মোস্তাক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি মাহবুবুর রহমান।

এআর