জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে কোন দূর পাল্লার বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে রাস্তায় দূর পাল্লার কোন বাস নেই। এমন স্থানীয় পরিবহনের বাসও রাস্তায় নেই বললেই চলে। দু'একটি বাস রাস্তায় দেখা গেলেও সেগুলোর যাত্রীদের মধ্যেও আতঙ্ক দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহাখালি বাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।
মহাখালি পুলিশ ফাঁড়ির ইনচার্য আজিজুল হাকিম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে হরতালে দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে না।
এদিকে সায়দাবাদবাস টার্মিনাল থেকে দূর পাল্লার কোনো বাস চেড়ে যাচ্ছে না।নিরাপত্তাজনিত কারণে বাস টার্মিনাল ছেড়ে যাচ্ছে না বলেজানিয়েছেমালিকপক্ষ।
তবে ট্রেন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





