পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক বাবুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল।
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা দলের নেতাকর্মীরা।
পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা মহিলা দলের সভাপতি মাহফুজা করিম বিনুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি হাজারী লুৎফর নাহার, সাধারণ সম্পাদক শামীম আরা মুন্নি ও সাংগঠনিক সম্পাদক শবনম মঞ্জিলা খানম মিতা প্রমুখ।
গত ৭ নভেম্বর সন্ধ্যায় শহরের আব্দুল হামিদ সড়কে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুল হক বাবুকে এলোপাথারি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
জেআই





