গাইবান্ধায় পলাশবাড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আবু তালেবসহ তিন জামায়াত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আবু তালেব মহদিপুর ইউনিয়নের বিশ্রামগাছি গ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ি সদর ইউনিয়ন জামায়াতের আমির।

বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপুকুর নামকস্থানে জামায়াত কর্মীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়।

অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জামায়াত কর্মী আনোয়ার হোসেন  ও একই গ্রামের খলিল আকন্দের ছেলে জামায়াত কর্মী মো. আব্দুল বারীকে  তাদের বাড়ি থেকে  গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, তাঁদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই