রাজাধানীতে ট্রেনের ধাক্কায় জীবন সাহা (৩০) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

খিলগাঁও এলাকায় মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী ফয়সাল জানান, দুপুরে খিলগাঁও রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পড়ে যায় জীবন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, নিহতের মোবাইল থেকে আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি পুলিশ কনস্টেবল ছিলেন।

লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

এমকে