১৫ দফা দাবিতে আজ দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে সব প্রকার নৌযানে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. একিন আলী মাস্টার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বরিশাল শাখা কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় কর্মবিরতির সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ রাত ১২টা ১ মিনিট থেকে সব প্রকার যাত্রীবাহী, পণ্যবাহী, পোস্টাল, ট্যাংকার, বালুবাহী জাহাজ, ড্রেজার, শ্যালো ট্যাংকারসহ সব ধরনের নৌযানের শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।

এমবি