নারায়ণগঞ্জ শহরের খানপুরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় বেলুনে গ্যাস ভর্তি করতে গিয়ে শহরের পোলস্টার ক্লাবসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে স্বামী আলামিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্ত্রী লিপিকে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খানপুর পোলস্টার ক্লাবসংলগ্ন দোলনের বাড়ির ভাড়াটিয়া আলামিনের ঘরে বুধবার সন্ধ্যায় বেলুনে গ্যাস ভর্তির কাজ চলছিল। এ সময় গ্যাসের সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আলামিন ও লিপি দগ্ধ হন। এ ছাড়া তাদের শরীরে কাচের টুকরাও বিদ্ধ হয়।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নূর মহল জানান, দগ্ধ আলামিনকে ঢামেকে ও লিপিকে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এআই





