লালমনিরহাট জেলার হাতীবান্ধায় মালবাহী ট্রাকের নিচে পরে মোহনা নামের এক শিশু নিহত হয়েছে। রোববার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোহনা আক্তার (৮) মোকছেদুর রহমানের মেয়ে। তার বাড়ী হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায়।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে উপজেলার দিঘিরহাট নামক এলাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসে ট্রাকটি। ট্রাকটির চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনাস্থালেই মোহনা আকষ্মিকভাবে মারা যায়। রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মেয়েটিসহ তার পরিবার কাজের সন্ধ্যানে ঢাকা যাওয়ার উদ্দেশে হাতীবান্ধা শহরের দিকে যাচ্ছিল।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা যায়নি।

 

এমকে