নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত মজিবুর রহমানের (৫৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মজিবুর রহমান ফতুল্লার বক্তাবলীর চরবয়রাগাদী এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুজিবুর রহমান গুরুতর আহত হন। ছুরিকাঘাতে তার পেটে মারাত্মক জখম হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার ৬ দিন পর বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হলে একজনকে আটক করা হয়। আহত মজিবুর রহমানের মৃত্যু হওয়ায় পূর্বের মামলাটি হত্যা মামলায় রূপ নিবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমবি