কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া রেল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

শুক্রবার সন্ধ্যার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং মর্গে পাঠায়।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলের কোনো এক সময় ওই যুবক ট্রেনে কাটা পড়েন। তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। যুবকের বয়স আনুমানিক ৩০ বছর।

মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

 

এমআইএস।