কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ২৭ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতা রোধে এদের গ্রেফতার করা হয়েছে। তাদের সবার নামে জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।
ইআর





