রাজধানীর মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্প উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে পুনর্বাসনের দাবি জানিয়েছে উর্দুভাষী বাংলাদেশীরা।
দাবি না মানলে ৯ আগস্ট বুধবার সকালে জাতিসংঘের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দিয়েছে তারা।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করে ‘উর্দু স্পীকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট’ এ ঘোষণা দেয়।
এসময় সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু বলেন, ২১ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত তিন দফা উচ্ছেদ অভিযানের নামে ঢাকা উত্তর সিটি করপোরেশন কাশ্মীরি মহল্লা ক্যাম্প, মেডিক্যাল ক্যাম্প ও স্কুল ক্যাম্প ভাংচুর করেছে। পুর্নবাসন ছাড়াই দুই শতাধিক ঘর-বাড়ি ভাঙ্গা হয়েছে।
এই পরিবারগুলো এখন অমানবিকভাবে বসবাস করছে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের নিয়ে জাতিসংঘের ঢাকা অফিসের সামনে অবস্থান নেবেন।
এমবি





