গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৭ বছর।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, দেশীপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এমবি





