যথাযোগ্য মর্যাদায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার, কর্মচারী উপস্থিত ছিলেন।
উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, হল প্রাধ্যক্ষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
এআর





