সাঁড়াশি অভিযানের কারণে সারাদেশে জঙ্গিবাদ ও টার্গেট কিলিংয়ের সংখ্যা কমে এসেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, রমজান মাসে শান্তি প্রক্রিয়া যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খান বলেন, 'নির্দোষ ও নিরপরাধ ব্যক্তি এবং কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে হয়রানি করার জন্য এই অভিযান হয়নি।

এই অভিযান হচ্ছে জঙ্গি দমন এবং তালিকাভুক্ত আসামিদের ধরার একটি প্রক্রিয়া। এছাড়া রমজান মাসে যেন শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকে সেজন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।' এবং এ অভিযান সফল হয়েছে বলেও মনে করেন তিনি।

এসএম