কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল বেইলি ব্রিজের উপর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কাদের (৪০) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ কনস্টেবল। তারা হলেন আলমগীর হোসেন ও শরীফুল ইসলাম।
নিহত এসআই আব্দুল কাদের মুরাদনগরের শিবলীগঞ্জ ফাড়িঁর ইনচার্জ ছিলেন। নিহতের লাশ মুরাদনগর থানায় রাখা হয়েছে। আহত দুই কনস্টেবলকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ দুঘর্টনা ঘটে। মুরাদনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, দুই কনস্টেবলসহ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের মোটরসাইকেলে চড়ে পূজামণ্ডপগুলো পরিদর্শন করছিলেন।
পূজামণ্ডপে যাওয়ার সময় ঘোড়াশাল বেইলি ব্রিজের উপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা খেয়ে আব্দুল কাদের ঘটনাস্থলেই মারা যান। আহত হন ২ কনস্টেবল।
কেএইচ





