বেনাপোল বড় আঁচড়া সীমান্তের এমপি’র মোড় থেকে একটি ইউএসএ তৈরী পিস্তল ও ১ টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ২৬ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা এ অস্ত্র উদ্ধার করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আ. রহিম জানান, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র চোরাচালানী ভারত থেকে অস্ত্র এনে বড়আচড়া রেল লাইনের পাশে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় র্ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইউএসএ তৈরী একটি পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পিস্তল ও ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার আ. রহিম।

এআর