রাজধানীর উত্তরার দক্ষিণখানে একটি বাসায় গ্যাসপাইপ বিস্ফোরণে মা ও তিন সন্তানসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। মা সখিনা বেগম সকালের নাস্তা তৈরীর জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ গ্যাসপাইপটির বিস্ফোরণ ঘটে। এতে তিনিসহ পাঁচজন দগ্ধ হন।
রোববার সকাল ৭টার দিকে দক্ষিণখানের আশকোনার এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন রেহানা বেগম (৪৫), তার ছেলে রেদোয়ান (১৮) ও নিলয় (১২), মেয়ে আফসানা আক্তার (১৯) এবং গৃহকর্মী সখিনা বেগম (৪২)।
পরবর্তীতেস্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।
ঢামেকের প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে স্থানীয়রা আরো জানান, এলাকার বিভিন্নস্থানে এবং রাস্তায় গ্যাসের পাইপ লিক হয়ে গ্যাস নির্গমণ হয়। এর ফলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়টি স্থানীয়রা তিতাস কর্তৃপক্ষকে জানিয়ে কোন ফলাফল পাননি বলেও জানান।
ইআর





