জামায়াতের ডাকা তিন দিনের হরতালে বাস-মিনিবাস বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক-পরিবহন সমিতি।

বুধবার বিকালে এক বিবৃতিতে ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

এনায়েত উল্লাহ বলেন, রায়ের বিরুদ্ধে হরতাল আহবান করা আদালত অবমাননার শামিল। তাই আমরা এই হরতাল প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, হরতালে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

হরতালে গাড়ী চলাচল যেন বাধাগ্রস্থ না হয় সেজন্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের তিনি আহবান জানান তিনি।

জেআই