রাজধানীর টিকাটুলী এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (ডিডি) গোলাম হোসেন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ওয়ারী থানাধীন টিকাটুলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত গোলাম হোসেনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন হলেন সাজিদা (৪০), জালাল (৫৬) ও সুজন (৩০)। তাঁদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এনটিভি অনলাইনকে দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিষ্কার কিছু জানাতে পারেননি।
জেড





