খুলনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ফয়জুল (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় তার অপর এক সহযোগী আল-মামুনও মারাত্বক আহত হয়বলে জানায় স্থানীয়রা।
শুক্রবার ভোরে নগরীর বসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সোনাডাঙ্গা জোনের এসি মোল্লা আজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে এ বিষয়ে বিস্তারিত জানতে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের মোবাইল ফোনে ও সংশ্লিষ্ট থানার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বসুপাড়া এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা ফয়জুর ও সহযোগী মামুনকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় স্থানীয়রা গণধোলাই দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ফয়জুল মারা যান।
নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। আহত মামুন চিকিৎসাধীন আছেন।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





