হবিগঞ্জের নয়টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫৬ আসামিকে গ্রেফতার করেছে।

বৃহ্স্পতিবার দিনগত রাত ১২টা থেকে শুক্রবার ভোর পাচঁটা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪৩ জন ও নিয়মিত মামলার ১৩ জন আসামি রয়েছে।

কেএইচ