জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী পরিবহন ও স্থানীয় রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।

তবে ট্রাক-পিকআপসহ অন্যান্য যানবাহন কিছুটা চলাচল করতে দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্ন দোকানপাটও খুলতে শুরু করেছে।

হরতালে জেলার কোথাও পিকেটিং বা মিছিল সমাবেশ করতে দেখা যায়নি। তবে নাশকতার আশংকায় পুলিশ জেলাব্যাপী অভিযান চালিয়ে ৩৪ জন জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলেন,সদর থানার পৌর এলাকার কামরুল ইসলাম, মোফতাজুল ইসলাম, হাড়দ্দহা গ্রামের মনিরুজ্জামান ও বৈকারী গ্রামের আল-আমীনসহ ১০ জন,কলারোয়া থানায় তিন জন,

তালায় ৮ জন, পাটকেলঘাটায় ২ জন, শ্যামনগর থানার ভূরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াহাবসহ ৫জন, কালিগঞ্জে ৪ জন ও আশাশুনি থানায় দু’জন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এআর