কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার একটি পূজামণ্ডপ থেকে অস্ত্রসহ নুরুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি পাইপগান এবং ২টি ছোরাসহ তাকে আটক করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ জানিয়েছেন, আটক নুরুল ইসলাম আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকার একটি পূজামণ্ডপে অস্ত্রসহ ঘোরাফেরা করছিল। এতে স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পুলিশকে খবর দেয়া হয়।
পরে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে তার দেহ তল্লাশি করে পাইপগান ও ছোরা উদ্ধার করা হয়। আটককৃত নুরুল ইসলাম সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
এআর





