রোববার থেকে বেনাপোল বন্দর দিয়ে অমদানি রফতানি বন্ধের লাগাতার কর্মবিরতির ডাক দিযেছে বেনাপোল বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট রাতুল ইন্টারন্যাশনালের ছিনতাই হওয়া ১১ লাখ টাকা ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার না হওয়ার প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়।
আজ রোববার দুপুরে বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশন মিলনায়তনে সংগঠনগুলোর যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে এসোসিয়েশন সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন লাগাতার কর্মসূচীর এই ঘোষণা দেন।
তিনি বলেন, ছিনাতইকৃত অর্থ উদ্ধার না হওয়ায় আগামী ১৩ এপ্রিল মানববন্ধন, ১৫ ও ১৬ এপ্রিল বন্দর ও কাস্টমস এ ২ ঘন্টা কর্মবিরতি এবং ১৯ এপ্রিল থেকে আমদানি রফতানি বন্ধসহ লাগাতার কর্মবিরতি পালন করা হবে।
উল্লেখ্য, গত সোমবার (৬ এপ্রিল) রাজস্ব’র টাকা জমা দিতে যাওয়ার সময় বেনাপোল সোনালী ব্যাংকের সামনে থেকে দুর্বৃওরা অস্ত্রের মুখে ১১ লাখ টাকা ছিনতাই করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ করা হলেও গত ৬ দিনেও ছিনতাইকৃত অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ।
সম্মেলনে বেনাপোল সিএন্ডএফ এজেনটস এসোসিয়েশন, ট্রাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ও আমদানি রফতানিকারক সমিতি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
জেএ





