সারাদেশে গুম, খুন, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সুশীল সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।
এসময় সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) আরো কয়েকটি সামাজিক সংগঠন মানববন্ধন করতে চাইলে পুলিশ তাদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি ড. শাহদীন মালিক, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জান, সুজন সম্পাদক ড. বদিউল আম মজুমদার, আসিফ নজরুল, ডা. জাফর উল্লাহ চৌধুরী প্রমুখ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1399126901.jpg[/img]
মানববন্ধনে পুলিশের বাধাদানের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘তারাতো (পুলিশ) এভাবেই করে যাচ্ছে। এটা অযৌক্তিক এবং চরমভাবে নিন্দনীয়, যেটা সংবিধানের ৩৭ অনুচ্ছেদের লঙ্ঘণ। আমরা বলবো এ ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সারাদেশে অপহরণ গুম হত্যা নিয়ে আমরা দেশবাসীর সঙ্গে যেমন চরমভাবে উদ্বিগ্ন। তেমনটি আমাদের মানববন্ধনে বাধা দেয়ার ঘটনায়ও আমরা উদ্বিগ্ন। আমরা চেয়েছিলাম সরকারক তাগিদ দিতে। তারা অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক। সরকারের এমন ঘটনায় সন্ত্রাসীরা আরো উস্কানি পাবে।’
সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী সানজিদা হক বলেন, ‘মানববন্ধন আমাদের অধিকারের মধ্যে পড়ে। এর আগেও আমরা অনেক প্রোগ্রাম করেছি। কখনো অনুমতি নেয়া লাগেনি। মানবন্ধনে বাধা দিয়ে আমাদের গণতান্ত্রিক এবং মৌলিক অধিকার হরণ করা হয়েছে।’
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
জাতীয়
সুশীল সমাজের মানববন্ধনে পুলিশের বাধা
সারাদেশে গুম, খুন, অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জাতীয় সংসদ ভবনের সামনে সুশীল সমাজের প্রতিনিধিদের মানববন্ধনে বাধা দিয়েছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এ ঘটনা ঘটে।





