হাতিয়া উপজেলার সীমান্তে মেঘনা নদীতে ২৫ জেলে নিয়ে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই ট্রলারে থাকা ভোলার মনপুরার ছয় জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।
নিখোঁজ জেলেদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন— মো. হাসেম মাঝি (৪০) ও ইলিশাস (৩৭)।
মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ





