বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নামে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘আমরা যখন এগিয়ে যাচ্ছি তখন মানুষ হত্যা করে বলা হচ্ছে আইএস। বাংলাদেশে কোনও আইএস নেই।’
বৃহস্পতিবার দুপুরে কৃষিবিদ ইন্সটিটিউটে ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দেশে কোথাও বিচ্ছিন্ন কোনও ঘটনা ঘটলেই কিছুক্ষণের মধ্যে বলা হয় আইএস এর জন্য দায়ী। মানুষ হত্যা করে আইএস প্রতিষ্ঠার ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান খান, আইজিপি এটিএম শহীদুল হকসহ বিভিন্ন ধর্মের নেতারা।

এইচ ই