গোপালগঞ্জে জিপের চাপায় সজীব ফকির (২০) নামে এক বাস শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদরের ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলকায় এ দুর্ঘটনা ঘটে।

সজীব টুঙ্গীপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আসাদ ফকিরের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, সকালে বেদগ্রাম এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন সজীব। এসময় একটি জিপ তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা সজীবকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এআই