[b]ব্রেস্ট:[/b] সুইডিস তারকা জ্লাটান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার কাপ ডি ফ্রান্সে প্রতিপক্ষ স্তাদে ব্রেস্টিওসের মাঠে স্বাগতিকদেরকে ৫-২ গোলে হারিয়েছে তারা।
এই প্রতিযোগিতার শেষ-৩২ এ ওঠার জন্য বেশ বেগ পেতে হয় লিগ ওয়ান চ্যাম্পিয়নদেরকে। কিন্তু ইব্রার চমকে নিশ্চিন্তেই পরবীর্ত রাউন্ড নিশ্চিত করেছে পিএসজি। পরের রাউন্ডে মিন্টপিলারের মুখোমুখি হবে তারা।
এই ম্যাচের হ্যাটট্রিকের মধ্য দিয়ে চলতি মৌসুমে পিএসজির হয়ে ২৪ ম্যাচে ২৩ গোল পূর্ণ করেন ইব্রাহিমোভিচ।
খেলার ১০ মিনিটে ম্যাক্সওয়েলের ক্রস থেকে বল নিয়ে গোলের সূচনা করেন সুইডেনের জাতীয় দলের তারকা। এরপর ৩৯ মিনিটে ও ৪২ মিনিটে পর পর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
পিএসজির হয়ে ১৫ মিনিটে গোল করেন থিয়াগো মুত্তা। এছাড়া ৪৬ মিনিটে আরো একটি গোল করেন ইকুয়েল লাভেজ্জি।
এদিকে দুটি গোল শোধ করতে পারে স্বাগতিক ব্রেস্ট। ৩৩ মিনিটে বিনোট লিজিওমিয়ার ও ৮৯ মিনিটে জোনাথান আইতি গোল দুটি করেন।