ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনিয়ে নেয়া জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুই সদস্য যাতে সীমান্ত পার হয়ে ভারতে যেতে না পারে সে জন্য সীমান্তজুড়ে রেড এলার্ট জারি করেছে সরকার।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, পুলিশ, র্যাব ও বিজিবি যৌথভাবে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
মন্ত্রণালয় মনে করছে, ছিনতাই হওয়া দুই দুর্ধর্ষ আসামিকে খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।
সকালে ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যান থেকে দুর্বৃত্তরা জেএমবির তিন সদস্যকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় টাঙ্গাইলের সখীপুর থেকে জাকারিয়া নামে এক ড্রাইভার এবং টাঙ্গাইলের তক্তারপার এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য রাকিব হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এখনো পতালক দুই জন।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সীমান্তে রেড এলার্ট
ময়মনসিংহের ত্রিশাল থেকে ছিনিয়ে নেয়া জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি দুই সদস্য যাতে সীমান্ত পার হয়ে ভারতে যেতে না পারে সে জন্য সীমান্তজুড়ে রেড এলার্ট জারি করেছে সরকার।