'সীমান্তে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা গ্রহণযোগ্য নয়'  সীমান্তে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য
সীমান্তে নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা কোন ভাবেই গ্রহনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ পিএসসি।
আজ বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।এর আগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক বিকেলে চুয়াডাঙ্গায় আসেন।
তিনি বলেন,অতীতের চেয়ে সীমান্তে মানুষ হত্যা অনেকটা কমেছে। আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি চোরাচালানিদের গুলি করে হত্যা করলেও এখন গুলির পরিবর্তে সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। দুই দেশের মধ্যে পারস্পরিক বৈঠকের ফলে এটা সম্ভব হয়েছে বলে মন্তব্যৌ করেন তিনি।
তিনি আরও বলেন,আগের যেকোনো সময়ের চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বর্তমানে অনেক শক্তিশালী। সীমান্তে অপরাধ আগের চেয়ে অনেক কমে এসেছে। সরকার আগামীতে বিজিবির ব্যাটালিয়ন বৃদ্ধির চিন্তাভাবনা করছে বলে তিনি জানান।
প্রেস বিফ্রিংয়ে আরও উপস্থিত ছিলেন,রিজিওনাল কমান্ডার বি. জে. শামসুর রহমান,কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল শাহরিয়ার রশীদ প্রমুখ।
[b]
চুয়াডাঙ্গা ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) //[/b][b] এমআর

[/b]