সীমান্ত থেকে শুক্রবার রাতে উদ্ধার হওয়া দুই তরুণী সোনিয়া আখতার ও স্বপ্না আখতারকে রাখা হয়েছে রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। ৭ মাস আগে ভারতে পাচার হয়েছিল তারা। চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত থেকে তাদের উদ্ধার করে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জাফর জানান, মাদারীপুরের আরজ আলী হাওলাদারের মেয়ে সোনিয়া আখতার ও জামালপুরের মৃত সুরুজ আলীর মেয়ে স্বপ্না আখতারকে ৭ মাস আগে রাজশাহীর সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হয়। তাদের চেন্নাইয়ের একটি এলাকায় এক দালালের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে একটি বাড়িতে তাদের আটকে রাখা হয়। পরে তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে আসে।
তিনি আরও জানান, শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে আসার সময় ফতেপুর সীমান্তে বিজিবর টহল দল তাদের উদ্ধার করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ তাদের রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার ব্যবস্থা করে। পরে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান লে. কর্নেল আবু জাফর।
[b]ঢাকা, ১৬ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
সীমান্তে উদ্ধার দুজন ভিকটিম সাপোর্টে
সীমান্ত থেকে শুক্রবার রাতে উদ্ধার হওয়া দুই তরুণী সোনিয়া আখতার ও স্বপ্না আখতারকে রাখা হয়েছে রাজশাহীর ভিকটিম সাপোর্ট সেন্টারে। ৭ মাস আগে ভারতে পাচার হয়েছিল তারা। চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত থেকে তাদের উদ্ধার করে বিজিবি।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















