কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫০ মণ ইলিশ আটক করেছে বিজিবি। এ সময় চোরাচালানীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, বুধবার ভোরে চোরাচালানীরা ইলিশ ভারতে পাচারের উদ্দেশ্যে দৌলতপুর সীমান্ত দিয়ে যাওয়ার সময় বিজিবি তাদের আটকের চেষ্টা করে। এ সময় চোরাচালানীদের সঙ্গে বিজিবির গুলি বিনিময় হয়। পরে বিজিবি ৫০ মণ ইলিশ আটক করে।
পুটখালি ক্যাম্প ইনচার্জ সুবেদার সামছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাচালানীদের ধরতে ২২ রাউন্ড গুলি ছুড়েছি। কিন্তু এতে কেউ হতাহত হয়নি। এ সময় ৫০ মণ ইলিশ আটক করা হয়।
[b]কুষ্টিয়া, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]