নিতান্তই ভুল-বোঝাবুঝির কারণে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভুল-বোঝাবুঝির অবসান করা হয়েছে।
বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। পুলিশকে থার্মেক্স গ্রুপের দেয়া ছয়টি পিকআপ ভ্যান গ্রহণ উপলক্ষে এর আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জে সাত খুন সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ভুল তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করি না।’ ‘কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে একটু সময় লেগে যায়, আমাদেরকে সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় দিতে হবে। আর এই হত্যা কেন হয়েছে, কীভাবে হয়েছে, এসব বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া গেছে এবং শিগগিরই তা আপনাদের জানানো হবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের শান্তি রক্ষার প্রচেষ্টায় পুলিশের পাশাপাশি র্যা্বকে নিয়েই আমাদের চলতে হবে।’ তবে এদের মধ্যে যারা দুষ্কৃতকারী, দুর্নীতিপরায়ণ ও দিকভ্রষ্ট হয়ে গেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, গতকাল দেশের সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে শতাধিক রকেট লঞ্চার, গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার, কিশোরগঞ্জে সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংকের চুরি করা টাকা উদ্ধার, জঙ্গিদের ধরাসহ বিভিন্ন ঘটনার সুরাহা র্যা বই করেছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
ভুল-বোঝাবুঝির কারণে সীমান্তে হত্যাকাণ্ড: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
নিতান্তই ভুল-বোঝাবুঝির কারণে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই ভুল-বোঝাবুঝির অবসান করা হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী পুলিশ লাইনে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন





