বেনাপোলের পুটখালি সীমান্তে পাচারকালে নারী-শিশুসহ ৩২ জন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এদের মধ্যে ১৭জন পুরুষ, নয়জন নারী এবং ছয়টি শিশু রয়েছে। অবৈধ পথে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।
বুধবার রাতে তাদের আটক করা হয়।
তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানি কমান্ডার ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা নারী-শিশুসহ কয়েকজনকে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়। এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।
তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে।
[b]ঢাকা, ১ মে (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]