[b]বার্সেলোনা: [/b]২০১৪ সালের নিজেদের প্রথম ম্যাচে অ্যালেক্সিস সানচেজের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ এলচেকে ৪-০ গোলে হারিয়েছে মেসিবিহীন বার্সা।
এই ম্যাচে মাঠে নামার কথা ছিল আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। কিন্তু ইনজুরি থেকে অনুশীলনে ফেরা হলেও মাঠে নামা হয়নি তার। বার্সা কোচ জেরার্ডো মার্টিনো ভরসা রাখেন পেদ্রো ও সানচেজের উপর। আর নেইমার মাঠে নামেন খেলা শেষ হওয়ার নয় মিনিট আগে।
মার্টিনোকে হতাশ করেননি সানচেজ। নিজেদের মাঠে খেলার সাত মিনিটেই অতিথিদের জালে বল জড়িয়ে দেন তিনি। আর খেলার ১৬ মিনিটে দলের লিডকে ডাবলে নিয়ে যান পেদ্রো।
প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির তিন মিনিট পরই পেনাল্টি কিক পেয়ে যান তারা। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি জাভি। তার কিক করা বল গোলপোস্টের বাহির দিয়ে মাঠের বাহিরে চলে যায়।
তবে ৬৩ মিনিটেই আরেক গোল করে দলকে ৩-০ তে এগিয়ে দেন সানচেজ। এর ছয় মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ফলে ৪-০ গোলে জয় পায় বার্সা।
এই জয়ের ফলে চলতি মৌসুমে লা লিগায় ১৮ ম্যাচের মধ্যে ১৬তম জয় নিশ্চিত হয় বার্সেলোনার। পয়েন্ট টেবিলেও অ্যাটলেটিকোর সমান ৪৯ পয়েন্ট অর্জন করে তারা। তবে অ্যাটলেটিকোর চেয়ে ছয় গোল বেশিতে ৫৩ গোল নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে কাতালান ক্লাবটি।
শ্রেণীহীন
সানচেজের হ্যাটট্রিকে বড় জয় বার্সার
২০১৪ সালের নিজেদের প্রথম ম্যাচে অ্যালেক্সিস সানচেজের হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। রোববার ন্যু ক্যাম্পে প্রতিপক্ষ এলচেকে ৪-০ গোলে হারিয়েছে মেসিবিহীন বার্সা।





