ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক কিশোরের নাম আবু হোসেন (১৭) বলে জানা যায়।
শনিবার সকাল ৭টার দিকে সীমান্তের ৩৭৫ পিলার এলাকার ওপারে ভারতের ২ কিলোমিটার অভ্যন্তরে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের তিনগাঁও ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
জানা গেছে, ৪ মাস আগে ভারতের পানিপথে শ্রমিক হিসেবে কাজ করতে যায় আবু হোসেন। কাজ শেষে দেশে ফেরার পথে শনিবার সকালে তাকে আটক করে বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের ইন্টেলিজেন্স অফিসার মেজর তৌহিদ বলেন, আটক তরুণকে ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]