চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ৯ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে তাদের পুশব্যাক করে বিএসএফ।
শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ওই ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এরা হলেন, যশোর শহরের খাজা শেখ , দীন ইসলাম, ফারুখ শেখ,নাহিদ, মিজান, নড়াইল জেলার সালাম, রাজা মোল্লা,মোস্তাকিন  ও হাবিল্লাহ ।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান,ওই ৯ বাংলাদেশি নাগরিক গত বছরের অক্টোবর মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন। তারা ভারতের কৃষ্ণনগর কারাগারে আটক ছিলেন। সেখান থেকে বিএসএফ সদস্যরা বৃহস্পতিবার রাত ৩টার দিকে দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে পুশব্যাক করে।
তিনি আরও জানান,পুশব্যাকের পরপরই সীমান্তে পাহাররত বিজিবির জওয়ানরা তাদের আটক করে। শুক্রবার সকালে তাদের দামুড়হুদা থানা পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে।
এ ঘটনার পর থেকে সীমান্তে টহল আরো জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]