নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ফের পুলিশ বর্ষণ ও মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের জামছড়ি এবং প্রত্যাঝিড়ি এলাকার ৪৫/৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। এসময় তারা ১৫ মিনিট ধরে গুলি ও মর্টারশেল নিক্ষেপ করে বাংলাদেশ সীমান্তে।
স্থানীয় ইউপি সদস্য মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা ৫০টির মতো পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন বলে জানান তিনি।
নাইক্ষ্যংছড়ি ৩১ ব্যাটালিয়নের কমান্ডার শফিকুল ইসলাম জানান, বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। তবে, সীমান্তে মর্টারশেল নিক্ষেপ বা গোলাগুলির বিষয়ে কিছু জানায়নি বিজিবি কর্তৃপক্ষ।
মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বিজিবির নায়েক সুবেদার মিজানুর রহমানের মৃত্যুর পর থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। ৩০ মে বান্দরবানের দোছড়ি সীমান্তের পাইনছড়ির ৫২ নম্বর পিলার এলাকায় বিজিবির একটি টহল দলের ওপর গুলি চালালে মিজানুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন। দুই দিন পর মিয়ানমার মিজানুরের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর থেকে সীমান্তে উভয় পক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
তবে, সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে ৫ জুন মিয়ানমারের মংডুতে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এবং ৯ ও ১০ জুন মিয়ানমারের নেপিডোতে মহাপরিচালক পর্যায়েও বৈঠকের কথা রয়েছে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি)//এএইচ[/b]
সীমান্তে আবারো বিজিপি’র মর্টারশেল
নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে ফের পুলিশ বর্ষণ ও মর্টারশেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তের জামছড়ি এবং প্রত্যাঝিড়ি এলাকার ৪৫/৪৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হঠাৎ ইরান সীমান্তে ইসরাইলের ডজনখানেক যুদ্ধবিমান, নেপথ্যে কী?
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইরানের সীমান্ত পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসেছে ইসরাইলি বিমানবাহিনীর ডজনখানেক যুদ্ধবিমান। গত সোমবারের এ অভিযানে যুদ্ধবিমানের পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও অংশ নেয়।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
‘সীমান্তে কোনো আগ্রাসন সহ্য করবে না পাকিস্তান’
পাকিস্তান তার সীমান্তে কোনো ধরনের আগ্রাসন সহ্য করবে না বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডার (সিএনএসসি) জেনারেল সৈয়দ আমির রাজা।
















