শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর ৬ আসনে উপনির্বাচন করবেন সজীব ওয়াজেদ জয় এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন ধরেই। কিন্তু সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই জয়ের। কারণ তার রয়েছে দ্বৈত নাগরিকত্ব। জয় একই সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। সংবিধান অনুযায়ী কোন দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না।
এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী তানিয়া আমির বলেন ,‘আমার জানামতে ডুয়েল সিটিজেনরা (দ্বৈত নাগরিক) জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না।
একই কথা বলেছেন অ্যাডভোকেট এলিনা খান। তিনি বলেন,‘আমাদের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। দ্বৈত নাগরিক হলে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা থাকে না।’
দশম জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ম্যানুয়ালেও এ বিষয়টি স্পষ্ট উল্লেখ করা আছে। ম্যানুয়ালের ৭ম অধ্যায়ের ধারা ২/২ এর (গ)তে বলা আছে,‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না,যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন।’
শ্রেণীহীন
সাংবিধানিক কারণেই এমপি হতে পারবেন না জয়
শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর ৬ আসনে উপনির্বাচন করবেন সজীব ওয়াজেদ জয় এমন গুঞ্জন শোনা যাচ্ছে কয়েকদিন ধরেই। কিন্তু সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই জয়ের। কারণ তার রয়েছে দ্বৈত নাগরিকত্ব। জয় একই সাথে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাগরিক। সংবিধান অনুযায়ী কোন দ্বৈত নাগরিক নির্বাচনে অংশ নিতে পারবে না





