সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে অভিযান চালিয়ে ৪৮৯ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরে চিনাকান্দি সীমান্তের সিলডহর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে: কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যে কোন অপতৎপরতারোধে বিজিবি জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]