বিএনপি নেত্রীর নির্দেশে সারাদেশে চোরাগোপ্তা হামলা করে সাধারণ মানুষ হত্যা করা হচ্ছে উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, খালেদা জিয়া ও তার ক্যাডারদের চিরতরে উৎখাত করতে জনতার সাঁড়াশি অভিযান চালানো উচিত।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি-জামায়াতের অবরোধ-হরতালের বিরুদ্ধে ‘খালেদা জিয়া আপনি আর কত লাশ চান’ শীর্ষক প্রতিবাদী মানববন্ধনে তিনি এ কথা বলেন।

টুকু বলেন, এদেশের আগামী প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয়কে বিদেশের মাটিতে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র চলছে।

তিনি বলেন, বেগম জিয়া আজ অবরোধ-হরতালের নামে পেট্রোল বোমা মেওে ১৩০ জন মানুষ হত্যা করেছে,তিনি এদেশের মানুষ হত্যা করছেন না ,এ জাতীকে নেতৃত্ব শুণ্য করার পায়তারা চালাচ্ছেন।

খালেদা জিয়ার স্বামী যে ভাবে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরবিার সহ বহু সেনাবাহনীকে হত্যা করেছিল ঠিক তেমনি ভাবে আজ তিনি ও আন্দোলনরে নামে মানুষ হত্যা করছে বলে মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেন, বিএনপি কুটনৈতিদের উপর ভরসা করে আছে। যাদের দৌড় ও জ্ঞান টকশো পর্যন্ত, তাদের অন্যতম গুরু ব্যারিষ্টার রফিক উল হক-বদরুদ্দোজা চৌধুরীরা সরকারে যাওয়ার স্বপ্ন দেখেন, গণভোট ও তিন দফা প্রস্তাবনা দেন। তাদের কথা শুনে মনে হয় বেগম জিয়া জিয়াউর রহমানের মতো মার্শাল ল দিয়ে দেশ চালাচ্ছেন।

তিনি বলেন, আপনারা মুরুব্বি মানুষ এ সমস্ত ফালতু কথা না বলে সরকারকে ভালো পরামর্শ দিন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখনে, হাজী মো: সলেমি এমপি আওয়ামী লীগরে উপকমিটিরি সহ-সম্পাদক বলরাম পােদ্দার স্বাধীনতা পরষিদের উপদেষ্ঠা হাসিবুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা আব্দুল হাই কানু প্রমুখ।

এমএ/ইআর