বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কারাবন্দী শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
রাজধানীর রমনায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা বুধবার দপুর ২টায় অনুষ্ঠিত হবে। দলটির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।এ ছাড়া সভায় দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন।
এমএইচ





