বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরের কেপি বসু সড়কের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান।
মসিউর রহমান বলেন, বর্তমান সরকার বার বার বিদ্যুতের দাম বাড়াচ্ছে। ফলে সাধারণ জনগণের জীবনযাপন এখন অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানান তিনি।
[b]ঝিনাইদহ, ১৪ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]