জামায়াত ইসলামীর খুলনা জেলা দক্ষিণ শাখার আমির ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আ খ ম তমিজ উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা করেছে খুলনা জেলা দক্ষিণ শাখা জামায়াত।
বৃহস্পতিবার দুপুরে ই-মেইল যোগে খুলনা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা গোলাম সরোয়ার এক বিবৃতিতে ১৬ আগষ্ট বিক্ষোভ মিছিল ও ১৭ আগষ্ট কয়রা-পাইকগাছায় সকাল-সন্ধ্যায় হরতালের ঘোষণা দেন।
উল্লেখ্য, আ খ ম তমিজ উদ্দীনকে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার অন্তাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত বলেন, তমিজ উদ্দীন একটি রাষ্ট্রদ্রোহী মামলার প্রধান আসামী। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা, ১৪ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





