আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারর্সনের কার্যালয়ে যান বিকল্প ধারার চেয়ারম্যান বি চৌধুরী ও মহাসচিব মেজর অব. আবদুল মান্নানসহ দলের নেতারা।
তবে চেয়ারপার্সনের সাথে দেখা পাননি। চেয়ারপার্সন ঘুমাচ্ছেন বলে তার সাথে দেখা করতে পারেননি বি চৌধুরী ।
তিনি বলেন, চেয়ারপার্সনের নামে যে পুলিশের মামলা তা সত্যিই দুঃখজনক।
উল্লেখ্য, বি চৌধুরী আজ রোববার দুপুর আড়াইটায় কার্যালয়ে এসে ৪০ মিনিট অবস্থান করে শোক বইয়ে স্বাক্ষর করে চলে যান বলে জানা যায়।
এমএইচ/এসএইচ





