রাজধানীর বাড্ডা থানার সাতারকুলে ২ টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার বিকাল ৩টায় শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, বকেয়া বেতন ও ওভার টাইমের টাকার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।
ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর
বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
রাজধানীর বাড্ডা থানার সাতারকুলে ২ টি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আশপাশের সড়কেও যানবাহনের চাপ বেড়েছে।
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।
সাভারে বাসায় আগুনে দগ্ধ পোশাক শ্রমিক দম্পতির অবস্থা সংকটাপন্ন
সাভারের একটি ভাড়া বাসায় গভীর রাতে আগুন লেগে দগ্ধ হয়েছেন এক পোশাক শ্রমিক দম্পতি। আশঙ্কাজনক অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাভার থানার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি কারখানায় হঠাৎ অসুস্থ ২৫ পোশাক শ্রমিক
সাভারে ম্যাকপাই কম্পোজিট নামে একটি পোশাক কারখানার অন্তত ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে সাভারে ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিন কারখানার সিদ্ধান্তে কর্মহীন ১৮৬৮ পোশাক শ্রমিক
সাভারে তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে মোট ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে উলাইল এলাকার একেএম নিটওয়্যার লিমিটেড থেকে ১ হাজার ২৮৬ জন, রেডিও কলোনি এলাকার প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার থেকে ৫২৯ জন এবং আশুলিয়ার আল-মুসলিম অ্যাপারেলস থেকে ৫৩ জন শ্রমিককে অব্যাহতি দেওয়া হয়েছে।
















