দলের সাংগঠনিক অবস্থান ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সভার উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর বিএনপি।

মঙ্গলবার বিকেল ৩টায় নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর বিএনপি’র আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মহানগর বিএনপির সদস্য সচিব ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ